চলুন দেখি কিভাবে উইন্ডোজ ফোন স্টোরে আপনার প্রথম অ্যাপ সাবমিট করবেন

কোডটিভির আর্টিকেলে যখন পৌঁছেছেন, আমি নিশ্চিত আপনি উইন্ডোজ ফোন এর অ্যাপস তৈরি করতে আগ্রহী। সামনে মাইক্রোসফট অ্যাপাথনও হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে। কিন্তু অনেকেই হয়ত জানেন না কিভাবে উইন্ডোজ ফোন ডেভ সেন্টারে (স্টোরে) অ্যাপ সাবমিট করা যায় তাদের জন্যই আজকের এই লেখা। বাংলাদেশী ছাত্রদের জন্য অ্যাপ সাবমিশন একদম ফ্রী!

সব কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে মাইক্রোসফট একাউন্ট রেডি করতে  হবে এবং সেটা দিয়েই ড্রিমস্পার্ক একাউন্ট ক্রিয়েট ও ম্যাপিং করতে হবে। মাইক্রোসফট একাউন্ট না থাকলে: http://outlook.com এ গিয়ে একাউন্ট ওপেন করুন।

প্রথম ধাপঃ ড্রিমস্পার্ক একাউন্ট ওপেনিং

প্রথমে যে কাজটি করতে হবে তা হলো www.dreamspark.com সাইটে ভিজিট করে ড্রিমস্পার্ক একাউন্ট ওপেন করতে হবে। আমাদের ড্রিমস্পার্কের যে একাউন্টটি আমরা সফটওয়্যার ডাউনলোডের জন্য ব্যবহার করি তা মূলত ড্রিমস্পার্কের ওয়েবস্টোরের একাউন্ট। এটা দিয়ে আপনি অ্যাপ সাবমিট করতে পারবেন না। না, না ঘাবডানোর কোন কারণ নেই! আপনাকে এখন ওই ওয়েবসাইটে গিয়ে একটা একাউন্ট ওপেন করতে হবে। কিভাবে ওপেন করবেন?

১। www.dreamspark.com এ যান।

২। এরপর নিচের ছবিতে মার্ক করা ট্যাবে ক্লিক করুন

dream1

৩। এরপর যে পেজটি ওপেন হবে সেখানে Create Account এ ক্লিক করুন।



৪। এরপরের পেজ এ গিয়ে একাউন্ট ওপেন করার জন্য ফিল্ডগুলো পূরণ করে নিচে continue to verify

৫। পরের পেজটিতে আপনাকে একাউন্ট ভেরিফাই করতে হবে। এরজন্য আপনি তিনটি অপশন দেখতে পাবেন। আম রিকমেন্ড করব প্রথম অপশনটি বেছে নিতে। এখানে নিচের ছবিতে মার্ক করা যায়গায় আপনাকে আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এরপর Continue প্রেস করুন।

৬। এরপরই আপনার ড্রিমস্পার্ক একাউন্ট তৈরি হয়ে যাবে। প্রশ্ন হলো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম খুঁজে না পেলে কি করবেন? সেক্ষেত্রে নিচের ক্যাপশনগুলোর মার্ক করা যায়গাগুলো ফলো করুনঃ

৭। এখানে Select Institute ক্লিক করার পর কিছু প্রতিষ্ঠানের নাম দেখতে পাবেন। আপনার প্রতিষ্ঠানের নাম থাকলে তো হয়েই গেল। আর না থাকলে Still can’t find your School ক্লিক করুন।


এখন আপনাকে নিচের ইনফর্মেশন ফিল্ডগুলো পূরণ করে সাবমিট করতে হবে। এখানে এভিডেন্স ডকুমেন্ট হিসেবে আপনি আপনার প্রতিষ্ঠানের আইডি কার্ড স্ক্যান করে আপলোড করবেন। সব ফিল্ড পূরণ করে ফেললে Submit বাটন ক্লিক করবেন। ব্যাস হয়ে গেল , এখন শুধু অপেক্ষা। ১-২ দিনের মধ্যেই আপনার একাউন্ট ভেরিফাইড কিনা তা জানিয়ে মাইক্রোসফট থেকে মেইল পাবেন। মেইল পাবার পরই আপনি আপনার ড্রিমস্পার্ক একাউন্ট লগইন করতে পারবেন।

দ্বিতীয় ধাপঃ   ড্রিমস্পার্ক একাউন্ট ও মাইক্রোসফট একাউন্টের ম্যাপিং

ড্রিমস্পার্ক একাউন্ট রেডি হয়ে গেলে আপনি আপনার মেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে ড্রিমস্পার্ক একাউন্টে লগ ইন করুন। এরপর app development ট্যাবে ক্লিক করুন।

এরপর নিচের স্টেপগুলো অনুসরণ করুন

১।

২।

৩।

এরপর আবার সেই আগের মতো ভেরিফিকেশন স্টেপ আসবে। আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে ভেরিফিকেশন করবেন অথবা আগের স্টেপের মতো প্রতিষ্ঠান না খুঁজে পেলে আপনার আইডি কার্ড স্ক্যান করে সাবমিট করে দিলেই একাউন্ট ম্যাপিং করে দিবে। (এখানে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন আপনারা, দয়া করে আমাকে জানাবেন)

তৃতীয় ধাপঃ উইন্ডোজ ফোন ডেভসেন্টারে একাউন্ট ওপেনিং

ম্যাপিং করা শেষ তো। এরপর আমরা https://dev.windowsphone.com/en-us এ গিয়ে যে একাউন্ট দিয়ে ম্যাপিং করলেন সেই মাইক্রোসফট একাউন্ট দিয়েই লগইন করবেন।

লগইন করার পর এরকম পেজ দেখতে পারবেন

আপনার উইন্ডোজ ডেভ একাউন্ট রেডি।

৪র্থ ধাপঃ অ্যাপ সাবমিশন

সব কিছুই তো হলো। এখন আপনি অ্যাপ সাবমিট করা শুরু করতে পারেন। তবে এখানে এখনো একটা কিন্তু রয়ে গেছে। আপনি ফ্রি অ্যাপ খুব সহজেই সাবমিট করতে পারলেও পেইড অ্যাপ সাবমিট করার জন্য আপনাকে ট্যাক্স প্রোফাইল কমপ্লিট ও আপনার ব্যাংক একাউন্ট ইনফর্মেশন দিতে হবে।  এরজন্য Account এ ক্লিক করে পরবর্তী নির্দেশ অনুসরণ করুন।

তো এখন আমরা দেখব আপনি কিভাবে আপনার সাধের অ্যাপ সাবমিট করতে পারবেন।

১। ড্যাশবোর্ডে Submit App এ ক্লিক করুন।

২। এরপর App Info তে ক্লিক করুন

৩। এখন আপনাকে আপনার অ্যাপের ইনফর্মেশনগুলো দিতে হবে। আপনার অ্যাপের নাম কি হবে, কোন ক্যাটাগরি তে রিলিজ করতে চান, কত দাম দিয়ে পাবলিশ করবেন এসব আর কি।


৪। সব ইনফর্মেশন দেয়া হয়ে গেলে Save ক্লিক করে বের হয়ে আসুন। এরপর Upload and describe your XAP(s) এ ক্লিক করুন।

৫। এরপর আপনার অ্যাপের XAP ফাইল আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে আপনার অ্যাপের পরিচিতিমূলক কথা, কিছু স্ক্রিণশট (টাইলস ইমেজ ও অ্যাপের স্ক্রিণশট দিতে হবে)। কাজ  হয়ে গেলে সেভ  করে বের হয়ে আসুন।


এখন সাবমিট বাটন ক্লিক করলেই আপনার অ্যাপ সাবমিট হয়ে যাবে। তবে তা সরাসরি মার্কেটপ্লেসে সাবমিট হবে না। প্রথমে XAP সাইনিং, টেস্টিং পর্ব শেষ করার পরই আপনাকে মাইক্রোসফট মেইল পাঠাবে। যদি আপনার অ্যাপে কোন বাগ থাকে তাহলে তারা টেস্ট রিপোর্ট পাঠানোর পর বাগ ফিক্স করে আবার তা সাবমিট করতে বলবে। আর কোন বাগ না থাকলে? হুররে! আপনার অ্যাপকে ১ দিনের মধ্যেই মেইন মার্কেটপ্লেসে দেখতে পাবেন। :D

অ্যাপ সাবমিশনের টেস্টিং শেষ হতে ৫-৬ দিন সময় লাগে। তাই ধৈর্য্য হারা হবেন না।

কিছু সাধারণ বাগঃ

১। উইন্ডোজ ফোনে উইন্ডোজ বা ব্যাক বাটন প্রেস করলেই চলমান অ্যাপটি বন্ধ বা ডিজেবল হওয়া দরকার। যদি তা না হয় তাহলে তাহলে বাগটি ফিক্স করুন।

২। উইন্ডোজ ইমুলেটর এর নরমাল থিম হলো ডার্ক। দেখা যাবে আপনি ডার্ক থিমেই অ্যাপটি তৈরি করে বসে আছেন। কিন্তু উইন্ডোজ ফোনের আরেকটি থিম আছে – লাইট। লাইট থিমে অধিকাংশ সময়েই অ্যাপসের লেখাগুলো পড়া নাও যেতে পারে। এজন্য দুই ধরণের থিমের জন্যই অ্যাপটি টেস্ট করে দেখুন সব কিছু পড়া যাচ্ছে নাকি। না পড়া গেলে UI কাস্টমাইজ করুন ।

৩। অ্যাপের স্ক্রীণশট নেবার জন্য ইমুলেটরের টুলসই ব্যবহার করুন।

৪। টাইলস/অ্যাপ লোগো হিসেবে অবশ্যই 300×300 px ইমেজ দিবেন।

৫। অ্যাপ্লিকেশন বানানো শেষ হবার পর সাবমিট করার পূর্বে অবশ্যই ফ্রেমরেট ডিজেবল করে দিবেন। স্ক্রীণশটগুলোও নিবেন ফ্রেমরেট ডিজেবল করার পর!

অভিনন্দন! এইত হয়ে গেল আপনার প্রথম অ্যাপ সাবমিশন!

উইন্ডোজ ফোনের অসাধারণ জগতে আপনাকে স্বাগতম।

সাইমুম সাফায়েত আকাশ

মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

saimoom.safayet@studentpartner.com

About Saimoom Safayet Akash

Microsoft Student Partner, United International University. Love Windows Phone Development and really want to do something in this field !!! And also enjoying my work as a student partner. It's fun !! :D :D

Comments

Post Navigation

UA-7583609-4