আন্তর্জাতিক হার্ডওয়্যার নির্মাতা হলেই কি আমরা সাথে আসল উইন্ডোজ ৮ পাচ্ছি?

কয়দিন হল আমরা বেশ কিছু বিশ্বব্যাপী পরিচিত হার্ডওয়্যার প্রস্তুতকারক কোম্পানীর ল্যাপটপ হাতে পেয়েছি, যেগুলো বাংলাদেশী সর্বোরাহকারীর কাছ থেকে পাওয়া। বিশ্বাস করবেন কিনা জানিনা, এরা আমাদের কাছেই উইন্ডোজ ৮ এর বিকল্প উৎস থেকে পাওয়া কপি ইন্সটল করে সরবরাহ করছেন! কি করে বুঝবেন আপনার ল্যাপটপটির সাথে উইন্ডোজ ৮ প্রি-ইন্সটল্ড ছিল কিনা?

প্রথমত যাচাই করে নিন, আপনার কম্পিউটারের সিপিও গায়ে বা ল্যাপটপের তলায় উইন্ডোজ ৮ এর জন্য নিচের মত স্টিকার আছে কিনা। মাঝে মাঝে ব্যাটারীর নিচেও থেকে থাকে।  এগুলোকে কোয়া (coa) লেবেল বলে। যতই উইন্ডোজের লোগো সম্বৃদ্ধ কম্পিউটার থাকুক না কেন, এই স্টিকার অথবা, আপনি যে আসল উইন্ডোজ কিনেছেন সরবরাহকারীকে সেই সনদের মূল কপি ক্রেতাকে দিতে হবে। অর্থাৎ, প্রোডাক্ট কী থাকতেই হবে কোথাও না কোথাও। এ ব্যাপারে বিস্তারিত

a45a4_HardwareCOA

অথবা, রঙ পরিবর্তনশীল এই স্টিকারটি আছে কিনাঃ

GenuineMSLabels

অসাবধানতায় অনেকে এটা উপেক্ষে করেই মেশিন কিনে ফেলতে পারেন। এতে কিন্তু আপনি আপনার ন্যায্যটা পাচ্ছেন না, পাশাপাশি আরেকজন মাঝখান দিয়ে লাভবান হচ্ছেন।

About Tanzim Saqib

Tanzim Saqib is a Technical Evangelist at Microsoft Bangladesh. Prior to joining Microsoft, he was a .NET Architect for years. He loves to see society, culture and lifestyle in the eyes of a software geek. He is opinionated, and a die-hard fan of Microsoft. He lives like a mean, lean and simple person.

Comments

Post Navigation

UA-7583609-4